×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নোরাজ্যে আইএস সংশ্লিষ্ট জিহাদীদের সাথে সংঘর্ষে ১০ সৈন্য নিহত ও একজন অপহৃত হয়েছে।
একাধিক নিরাপত্তা সূত্রে এ খবর জানা গেছে।
ডাম্বোয়া জেলার আলাগারনো গ্রামে সোমবার সৈন্যরা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স(আইএসডব্লিউএপি) এর একটি ক্যাম্পে অভিযান চালালে এ সংঘর্ষ শুরু হয়।
মঙ্গলবার একটি নিরাপত্তা সূত্র জানায়, এ সংঘর্ষে ১০ সৈন্য নিহত হয়েছে ও একজনকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে।
নিহতের এ সংখ্যা নিশ্চিত করে অপর এক নিরাপত্তা সূত্র বলছে, উভয় পক্ষে তীব্র লড়াই হয়েছে। সন্ত্রাসীদের পক্ষেও হতাহত হয়েছে। তবে তারা সৈন্যদের না¯াÍনাবুদ করতেও সক্ষম হয়েছে।
সন্ত্রাসীরা একটি ট্রাক ও একটি সাঁজোয়া যানসহ চারটি গাড়িও ছিনিয়ে নিয়েছে।
উল্লেখ্য, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত আলাগারনো আইএসডব্লিউএপি’র শক্ত ঘাঁটি।
দিনদিনই গ্রুপটি বেসামরিক নাগরিকদের ওপর হামলা, হত্যা ও অপহরণ বাড়িয়ে দিচ্ছে। এছাড়া খাবারের জন্যে গ্রামবাসীর ওপরও তারা হামলা চালাচেছ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat