×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস পরিস্থিতি আরো খারাপ হতে পারে, এ সতর্কতা সত্ত্বেও ইন্দোনেশিয়ায় বুধবার দেশজুড়ে আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ধারণা করা হচ্ছে ১০ কোটিরও বেশি ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । এসব ভোটার ২৭০টি পদে আঞ্চলিক গভর্ণর, জেলাপ্রধান ও মেয়র নির্বাচিত করবেন।
বিশ্বে জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়ার অবস্থান চতুর্থতম এবং এটি তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ। দেশটিতে সেপ্টেম্বরে এ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পেছানো হয়। কিন্তু তারপরও বলা হচ্ছে এ নির্বাচন ভাইরাস পরিস্থিতিকে আরো মারাত্মক করে তুলবে।
ইন্দোনেশিয়ান ইন্সস্টিটিউট অব সায়েন্সের রাজনৈতিক বিশ্লেষক সিতি জোহরো বলেন, আমি খুব ভীত, কারণ নির্বাচনের পর অনেক লোক সংক্রমিত হবে ও মারা যাবে।
ইতোমধ্যে পাঁচ জন প্রার্থী মারা গেছেন এবং ভোটের দিনের আগ পর্যন্ত এক হাজার নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ৫ লাখ ৮০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৮ হাজার লোক। তবে এ সংখ্যা আরো বেশি বলেই মনে করা হচেছ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat