×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-০৮
  • ৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (পিআর) রাবাব ফাতিমা সোমবার ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস নির্বাহী বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন। রাবাব ফাতিমা নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এখন বোর্ডের অন্যান্য সদস্য ও জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই তিনটি অঙ্গ সংগঠনের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং তাদের কাজের কৌশলগত দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, বুলগেরিয়ার রাষ্ট্রদূত বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং অন্যান্য ভাইস-প্রেসিডেন্টরা হলেন নেদারল্যান্ড এবং গাম্বিয়ার রাষ্ট্রদূত।
নবনির্বাচিত নির্বাহী বোর্ডের প্রথম সভায় রাষ্ট্রদূত ফাতিমা জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর কাজে বাংলাদেশের অবদান রাখার ক্ষমতার প্রতি আস্থা রেখে তাদের বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান। তিনি তাদের কাজের প্রতি বিশেষ করে এখন কোভিড-১৯ মহামারী থেকে আরো ভালো ভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় তার প্রতিনিধিদলের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘ সংস্থা ও নির্বাহী বোর্ডের সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে তাঁর দৃঢ় দায়বদ্ধতার কারণে বাংলাদেশ যে আস্থা ও বিশ্বাস অর্জন করছে, এই নির্বাচন তারই একটি প্রতিফলন।
রাষ্ট্রদূত ফাতিমা এ বছর ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএস-এর মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।
ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের বৃহত্তম সংস্থা যেখানে দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের উপর প্রাথমিক মনোযোগ দেওয়া হয়, অন্যদিকে ইউএনএফপিএ জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ক এবং ইউএনওপিএস শান্তি, উন্নয়ন এবং মানবিক বিষয় সংশ্লিষ্ট এলাকায় কাজ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat