×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-০৮
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বৈশ্বিক শান্তিরক্ষা ও বজায় রাখার ক্ষেত্রে নারীদের ভূমিকা জোরদার করতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নারীদের অংশ গ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ‘যুদ্ধ পরবর্তী সময়ে এবং মানবিক কার্যক্রমে পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রক্রিয়ায় নারীদের অধিক ভূমিকার স্বীকৃতি দিয়ে নারী-সংবেদী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার জন্য অবশ্যই প্রয়াস চালাতে হবে।’
জাতিসংঘের সহায়তায় ভিয়েতনাম সরকারের আয়োজনে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয় নিয়ে অনুষ্ঠিত উচ্চ-পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলনে ড. মোমেন এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রচেষ্টায় বিভিন্ন দেশের সরকারকে সহায়তা প্রদান করার জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানান।
তিনি শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার কার্যক্রমে নারীদের পূর্ণ, সম, ও অর্থবহ অংশগ্রহন নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অসামান্য উন্নয়নের কথা তুলে ধরে মোমেন বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নারীদের স্থান দিয়েছিলেন।
তিনি আরো বলেন, ‘আমাদের নারীরা মুক্তিযুদ্ধে কেবল নির্যাতিতই হননি, বরং তারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।’
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে নারীরা আমাদের আর্থ-সামাজিক পরিবর্তন ও উন্নয়ন কর্মকা-ের সক্রিয় কর্মী।
তিনি বলেন, বাংলাদেশ সরকার নারীদের শিক্ষাদান ও অর্থনৈতিক কর্মকা-ে সম্পৃক্ত করে এবং বাড়ির বাইরে অপ্রচলিত ভূমিকা পালনের সুযোগ করে দেয়ার মাধ্যমে নারীর ক্ষমতায়নের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে।
মোমেন আরো বলেন, বাংলাদেশ সামাজিক ও পারিবারিক মূল্যবোধ সৃষ্টিতে প্রভাব রাখা এবং মৌলবাদী হয়ে ওঠার প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণে নারী ভূমিকার স্বীকৃতি দেয় এবং সমাজে, জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে তাদের নেতৃত্বকে উৎসাহিত করছে।
সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত প্রধান দেশগুলোর উচ্চ-পর্যায়ের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat