×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২০-১১-২৬
  • ২৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনী, জেলা সদরে আজ ড্রাগ লাইসেন্স ব্যবসা পরিচালনা ও অনুমোদনহীন ঔষধ বিক্রি করায় ছয়টি ফার্মেসীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের ট্রাংক রোডে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে মিসব্রান্ডেড ও অমুমোদনহীন ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় শহরের দোয়েল চত্বর সংলগ্ন ট্রাংক রোডের জসিম মেডিকেলকে দশহাজার টাকা, মেডিসিন ট্রেডার্সকে পাঁচহাজার টাকা ও প্যারাগন মেডিকেলকে দুইহাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় মেডিজোন ফার্মেসীকে তিনহাজার টাকা এবং বাঁশপাড়া মেডিসিন মার্কেটে ফার্মেসীর মালিক অহি সাহাকে দুইহাজার টাকা ও জামাল উদ্দিনকে তিনহাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে চট্টগ্রামে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ডা. মুহম্মদ আক্তার হোসেন, ফেনীতে অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ আহসান উল্লাহসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat