×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের আদর্শ, দেশপ্রেম, ত্যাগের শিক্ষা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, এক্ষেত্রে হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারে।
স্পিকার আজ রাজধানীর বিআরটিসি সম্মেলন কক্ষে সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে ও রাষ্ট্র পরিচালনায় সফল কূটনীতিক হিসেবে এবং সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে সফল স্পিকার হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরীর অবদান অনস্বীকার্য।
স্পিকার বলেন, ১৯৫৩ সালে মেধার স্বাক্ষর রেখে ফরেন সার্ভিসে যোগ দিয়ে নিজ পেশার পরোয়া না করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী। চল্লিশটি দেশে তিনি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন, যা বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ। এ থেকেই তাঁর দায়িত্বশীল ব্যক্তিত্বের সর্বোচ্চ দিকটি প্রতিভাত হয়।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ গঠনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৯ সালের ২১ জুন গঠিত এ পরিষদ দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে বিভিন্ন ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এহছানে এলাহীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি মোঃ নজিবুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এহছানে এলাহী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat