×
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০২০-১১-২৩
  • ৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ফুটবল ও ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় ফেরানো বাদল রায়ের স্বপ্ন ছিল।
ডিএসসিসি মেয়র আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
বাদল রায়ের চলে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ ফুটবল অঙ্গনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছেন উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, তিনি সেই সময়কার ফুটবলের যে ঐতিহ্য ছিল, সে ঐতিহ্যের ধারক ও বাহক ছিলেন। তার একটি স্বপ্ন ছিল যে, ফুটবল এবং ক্রীড়াঙ্গন সেই ঐতিহ্যে ফিরে যাবে।
তিনি বলেন, ‘আমাদের সকলেরই উচিত হবে ফুটবল ও ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নিতে বাদল রায়ের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে যেন সম্মিলিতভাবে কাজ করি। তাহলেই ফুটবল আবার ঐতিহ্যের ও গর্বের ধারায় ফিরে আসবে।’
বাদল রায়ের আত্মার শান্তি কামনা করে ডিএসসিসি মেয়র বলেন, ফুটবল আবার অতীতের গর্বের ধারায় ফিরে আসলে তার আত্মা শান্তি পাবে।
ডিএসসিসি মেয়রের সাথে এ সময় স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat