×
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০২০-১১-১৪
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও আন্দোলনে জণগণথেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে।
আজ শনিবার রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনথেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
বিএনপির অতীত ষড়যন্ত্রের তাদের রাজনৈতিক সংস্কৃতি হত্যা ও সন্ত্রাসের উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিকট অতীতেও তারা পেট্রোল বোমা এবং আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মহোৎসব করেছিলো। ২০১৩ যাত্রীবেসে বাসে উঠে গান পাউডার দিয়ে যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বাস পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ আছে, সবই পুরোনো এবং চেনামুখ। এ ঘটনাকে কেন্দ্র করে একটি ফোনালাপের রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,কোনো পকেট কমিটি করা যাবে না, ত্যাগী ও দলের নিবেদিতদের কমিটিতে স্থান করে দিতে হবে।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিনমোল্লা, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আবুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat