×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৯২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, নড়িয়াবাসীকে আর পদ্মার ভয়াবহ ভাঙ্গনের আগ্রাসী রুপ দেখতে হবে না।
তিনি বলেন, শরীয়তপুরের নড়িয়া-জাজিরার পদ্মার ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপের ফলে গত পঁয়ত্রিশ বছরের ইতিহাসে এ বছরই প্রথম নড়িয়ার মূল ভূখন্ডের একটি বাড়িও নদীগর্ভে বিলীন হয়নি। আগামী বর্ষায় যেন নড়িয়াবাসীকে আর নির্ঘুম রাত কাটাতে না হয় সে জন্য এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
উপমন্ত্রী আজ নড়িয়ার সাধুরবাজার এলাকায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ সব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, পদ্মার ডান তীর রক্ষাবাঁধকে সম্প্রসারিত করে পদ্মা সেতু এলাকা পর্যন্ত করা হবে। পূর্ব দিকে সুরেশ^র থেকে উত্তর তারবুনিয়া পর্যন্ত আর একটি প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি বলেন, আগামী বর্ষায় সারা দেশের কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ তা চিহ্নিত করে ভাঙ্গন রোধে প্রথম দিন থেকেই কাজ শুরু করবে পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) কাজী তোফায়েল হোসেন, প্রধান প্রকৌশলী (ফরিদপুর অঞ্চল) আব্দুল হেকিম, তত্বাবধায়ক প্রকৌশলী (ফরিদপুর সার্কেল) সাহিদুল ইসলাম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীবসহ স্থানীয় প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat