×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের মাটিতে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজকে জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি পরিকল্পনা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী জানুয়ারিতে দু’টি টেস্ট, তিন করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। করোনার কারনে দীর্ঘ বিরতির পর এই সিরিজ দিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে।
বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং সিরিজের জন্য তাদেরকে জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি একটি পরিকল্পনা পাঠিয়েছি। একই সাথে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলোতেও পরিকল্পনা পাঠিয়েছি।’
তিনি আরও জানান, ‘এই পরিকল্পনা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মতামত পেলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
প্রধান নির্বাহী আরও জানান, স্বল্প সময়ের মধ্যে এই সফর শেষ করতে বিসিবিকে অনুরোধ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
তিনি বলেন, ‘খুব কম সময়ে মধ্যে সফরটি সম্পন্ন করতে ওয়েস্ট ইন্ডিজ অনুরোধ করেছিলো। আমরা এ নিয়ে কাজ করছি, তবে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’
১৪ দিনের সাধারন কোয়ারেন্টাইন কমাতে এবং সেটি সাত দিন করার চেষ্টা করছে বিসিবি। যাতে তারা খুব বেশি দেরি না করে তাদের প্রস্তুতি শুরু করতে পারে।
বিসিবি প্রধান নির্বাহী আগে জানান, আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের আগ থেকে জৈব-সুরক্ষা পরিবেশে পরিচালনার জন্য প্রস্তুতি করছে। নভেম্বর-ডিসেম্বরের পাশাপাশি পর্যটকদের জন্য প্রস্তুতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat