×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৫-০৩
  • ৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জেলার ৮১টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের অনুকূলে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৯ লাখ ১০ হাজার টাকার অনুদান বিতরণ শুরু হয়েছে।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার মাদ্রাসাসমূহের মুহতারিমবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোন শ্রেণী-পেশার মানুষ আর বঞ্চিত নয়। কওমী মাদ্রাসার দুস্থ ও এতিম শিক্ষার্থীরা এই অনুদান পেয়ে উৎসাহিত হবেন এবং তাদের শিক্ষা কার্যক্রম আরো বেগবান হবে।
তানজিমুল মাদারিসুল কওমীয়া বাংলাদেশ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ও তাঁর কল্যাণ কামনা করে বলেন, ইতোপূর্বে দেশের কোন সরকার প্রধান কওমী মাদ্রাসার শিক্ষার্থী বা মাদ্রাসায় অনুদান প্রদান করেননি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মাদ্রাসাগুলোর দাওরা হাদিসের সনদকে স্বীকৃতি প্রদান করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম ও নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম বাসস’কে জানান, পর্যায়ক্রমে জেলার অন্য ছয়টি উপজেলা পর্যায়ে মাদ্রাসা প্রতি ১০ থেকে ২০ হাজার টাকার চেক দ্রুত প্রদান করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat