×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৫-০২
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশের রঘুনীলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানাকে (১৬) নিয়ে পালিয়েছে একই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মো. আইয়ুব আলী। এ ঘটনায় শিক্ষক আইয়ুব আলীর স্ত্রী তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।গতকাল শুক্রবার সকালে ওই স্কুল ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে গত ১৬ মার্চ ২০২০ইং ওই ছাত্রী জাকিয়া সুলতানার সঙ্গে শিক্ষকের নিজ প্রাইভেট সেন্টারের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। বিষয়টি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।ৃগতকাল শুক্রবার সকালে ওই স্কুল ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগেও শিক্ষক আইয়ুব নিজ প্রতিষ্ঠানের বেশকজন শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। যা নিয়ে স্থানীয় এলাকাবাসি ও স্কুল প্রসাশন বেশ কয়েকবার তাকে সতর্ক করেন।ওই শিক্ষকের স্ত্রী মুসলিমা খাতুন হাসি জানান, মার্চ ২০২০ তারিখে ওই ছাত্রীর সঙ্গে প্রাইভেট সেন্টারের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী হাতেনাতে ধরার পর থেকেই আমার ও আমার সন্তানের সঙ্গে খারাপ আচরণ ও মারধর করায় আমি বাবার বাড়িতে চলে আসি। আবারও সেই স্কুল ছাত্রীকে নিয়ে পালালে নিরুপায় হয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।এ ব্যাপারে রঘুনীলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউজ্জামান নান্নু বলেন, এর আগের ঘটনায় স্কুল পরিচালনা কমিটি থেকে তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া গেছে। সে আবার যে ঘটনা ঘটিয়েছে তা লজ্জাজনক।এ ব্যপারে তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলা হয়েছে। সমাধান না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat