×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনায় মৃত ব্যক্তির শরীরে ৪ ঘন্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীরে ২ থেকে ৪ ঘন্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জীবাণুবিদ ডা. খন্দকার মাহবুবা জামান।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।ডা. মাহবুবা বলেন, ‘ভাইরাসটা সাধারণত জীবিত মানুষ বা প্রাণীর মাধ্যে থাকে। মৃতদেহে ভাইরাস ২ থেকে ৪ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তবে কয়ঘন্টা থাকতে পারে তা সুনির্দিষ্ট করে বলা যাবে না। যখন কোন মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের দরকার হয়, তখন আমরা ২ থেকে সর্বোচ্চ ৪ ঘন্টার মধ্যে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে থাকি। তবে, ওই ব্যক্তি যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে তার নমুনা নাকের মধ্যে থাকে। ওই ভাইরাসটা মৃত হয়ে গেলেও তার নমুনা সংগ্রহ করে পিসিয়ার করে সেটা টেস্ট করা যায়। যদি সেখানে ভাইরাসটি থেকে থাকে।’স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ব্রিফিংয়ে যুক্ত হন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।ডা. হাবিবুর রহমান এ সময় বলেন, ‘এই কয়েকদিন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় মৃত্যুবরণ করেছেন, গণমাধমের রিপোর্টের ভিত্তিতে আমরা তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছি। তাদের কারো শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাইনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat