×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-১৮
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিভাগীয় পর্যায়ে করোনা ইউনিট করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুব দ্রুতই দেশের ৮ বিভাগে করোনা ইউনিট স্থাপন করা হবে।তিনি বলেন, ‘ইউনিটগুলো স্থাপনের ফলে প্রতিটি বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের তথ্য, চিকিৎসা সুবিধাসহ সব ধরনের মনিটরিং ব্যবস্থা সহজ ও জোরদার হবে।’
স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় করোনা ভাইরাস নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশে করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পেলে কি উদ্যোগ নেয়া হবে সে ব্যাপারে আলোচনা করা হয়।
এ সময়ে জাহিদ মালেক করোনা ভাইরাসের কারণে বেশি মানুষ কোয়ারাইন্টাইনে রাখার প্রয়োজন হলে ঢাকার কুয়েত-মৈত্রি হাসপাতাল, কর্মিটোলা জেনারেল হাসপাতালসহ কিছু হাসপাতাল প্রস্তুত রাখার পাশাপাশি টুঙ্গীস্থ বিশ^ ইজতেমা ময়দান প্রস্তুত করার জন্যও স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দেন।ঢাকার বাইরে বিদেশ ফেরত যাত্রীরা কোয়ারাইন্টানের নিয়ম না মানা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ ফেরত প্রতিটি ব্যক্তিকে কোয়ারাইন্টাইনে ১৪ দিন থাকার সকল নিয়ম মেনে চলতে হবে। নিয়মের ব্যত্যয় হলে দেশের সংক্রমক রোগের নির্ধারিত আইনে আইনানুগ উদ্যোগ গ্রহণ করা হবে।এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যাতে জোড়ালো ভূমিকা রাখাতে পারে, এ জন্য নির্দেশনা প্রদানে স্বাস্থ্য সেবা সচিবকে নির্দেশ দেন।সভায় দেশের চিকিৎসকদের প্রটেকশনের জন্য বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি ৬ হাজার বিশেষ গাউন প্রদানের আশ^াস দেন।সভায় উপস্থিত আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাব্রিনা ফ্লোরা সামাজিক মাধ্যমে করোনা বিষয়ে অবগত হতে নতুন একটি ইমেইল আইডি ও ফেসবুক অ্যাকাউন্ট খোলার কথা জানান। তথ্য মতে আইইডিসিআর-এর ফেসবুক অ্যাকাউন্টস হচ্ছে-iedcr,COVID-19 Control Room |সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান- সালমান ফজলুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাব্রিনা ফ্লোরা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat