×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৩
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়ার বিষয়ে আইসিজে’র সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার রয়েছে

জাতিসংঘের শীর্ষ আদালত বৃহস্পতিবার বলেছে, রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের গণহত্যা চালানোর অভিযোগ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া প্রশ্নে তাদের সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার রয়েছে।
মিয়ানমারের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে গাম্বিয়ার করা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাতে গিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)’র প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকাভি আহমেদ ইউসুফ বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই বিচারের এখতিয়ার আইসিজের রয়েছে।একইসঙ্গে আইসিজে রোহিঙ্গাদের ওপর আরো সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেয়াকে যুক্তিযুক্ত মনে করছে বলেও প্রেসিডেন্টের ঘোষণায় বলা হয়েছে।মিয়ানমারের রাখাইন রাজ্যে দুই বছর আগে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী বর্বর নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। জাতিসংঘ একে জাতিগত নিধন হিসেবে উল্লেখ করে।এই বর্বরতার মধ্যদিয়ে ১৯৮৪ সালের আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন ভঙ্গ করার অভিযোগে পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের এই সর্বোচ্চ আদালতে মামলা করে ।
নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে গত ১০ থেকে ১২ ডিসেম্বর ওই মামলার ওপর শুনানি হয়। তাতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির বিচার বিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু। অন্যদিকে মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat