×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-১০
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে তৈরি দু’টি জাহাজ যাচ্ছে ভারতে

 ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কস বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কাছ থেকে দু’টি জাহাজ ক্রয় করেছে।জে এস ডব্লিউ ‘সিংহগড়’ ও ‘লোহগড়’ নামে দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে কলকাতা বন্দরে যাবে।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কসের কাছে জাহাজ দু’টি হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।
এ সময় বাণিজ্য মন্ত্রী টিপু বলেন, পোশাক শিল্পের পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্পেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন,‘২০২১-লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বাংলাদেশ সব দিক থেকেই গুছিয়ে এসেছে। হঠাৎ করে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পোন্নয়ন সকলের কাছে দৃশ্যমান হচ্ছে। তাই বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটা বিস্ময়।’টিপু মুনশি বলেন, ‘এক সময় বাংলাদেশকে বলা হয়েছিলো বটমলেস বাস্কেট। আরো বলা হয়েছিলো- বাংলাদেশ টিকবে না। আজ বাংলাদেশ সারাবিশ্বের বিস্ময়। আমাদের টার্গেট ডাবল ডিজিট গ্রোথ। আগামী বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী,একই বছর আমাদের বাণিজ্যিক লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। আমরা আশা করছি, এ লক্ষ্যমাত্রা ছাপিয়ে আমাদের উন্নয়ন গতিশীল করতে পারবো।’ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা জানান, ২০১৫ সালে ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কস ২শ’ কোটি টাকায় ৪টি জাহাজ নির্মাণের কার্যাদেশ দেয়। ২০১৭ সালের অক্টোবরে ‘জেএসডব্লিউ রাইগাড়’ ও ‘জেএসডব্লিউ প্রতাপগড়’ নামে দু’টি হস্তান্তর করা হয়। প্রতিটি জাহাজের বিক্রয় মূল্য ৫০ কোটি টাকা। ৪টি জাহাজের মোট মূল্য প্রায় ২০০ কোটি টাকা।জেএসডব্লিউ সিংহগড় ও লোহগড় নামের জাহাজ দু’টি ৮ হাজার ডিডব্লিউটি ধারণ ক্ষমতাসম্পন্ন কার্গো জাহাজ। জাহাজগুলো ১ হাজার ৩৩০ কিলোওয়াট ও ৯০০ আরপিএম-এর দুটি ইয়ানমার মেরিন ইঞ্জিন দ্বারা চালিত। তাই জাহাজগুলো শতভাগ লাডো অবস্থায় সর্বোচ্চ ১০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, রিয়ার অ্যাডমিরাল আবু আশরাফ, ব্যাংক এশিয়ার ডিএমডি এসএম ইকবাল ও ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat