×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-২২
  • ৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইপিএইচকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজধানীর মহাখালীস্থ জনস্বাস্থ্য ইনস্টিটিউট কারখানাটির (আইপিএইচ) যুগোপযোগী ও আধুনিকায়ন করা হবে।
তিনি বলেন, জনস্বাস্থ্য বান্ধব বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে চিকিৎসা সরঞ্জমাদি উৎপাদনের কারখানার পাশাপাশি আধুনিক রিসার্স সেন্টার হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি অনেক পুরাতন ও স্যাতস্যাতে ঝুঁকিপূর্ণ বিল্ডিং হওয়ায় এটিকে নতুনভাবে কাজে লাগানোর ব্যাপারে কাজ করছে সরকার ।
স্বাস্থ্যমন্ত্রী আজ রাজধানীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দেখা যায়, কারখানায় ওরস্যালাইন, ব্লাড ব্যাগসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জমাদি তৈরি করা হচ্ছে। কারখানা থেকে বছরে এক লাখেরও বেশি ব্লাড ব্যাগ তৈরি হচ্ছে যা দেশের মোট চাহিদার ৭ ভাগের ১ ভাগ পুরণ করছে।
অন্যদিকে, ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউট, রংপুর, যশোর, কুমিল্লা আঞ্চলিক অফিস সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ কোটি খাবার স্যালাইন উৎপাদন করছে যা গোটা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে বছরে ২ কোটির মত আইভি ফ্লুইড উৎপাদন করা হচ্ছে যা দেশের মোট প্রয়োজনের ৮ ভাগের ১ ভাগ পূরণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat