×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-১১
  • ৩২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বন্দুক হামলায় ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের জার্সি সিটিতে কয়েক ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে এক পুলিশ কর্মকর্তা ও সন্দেহভাজন দুই হামলাকারীসহ ৬ জন নিহত হয়েছে।নিউইয়র্কের পার্শ্ববর্তী এবং স্ট্যাচু অব লিবার্টির কাছাকাছি এলাকায় মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটলো।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ এই ভয়ানক বন্দুক হামলার পরে জার্সি সিটি পুলিশ প্রধান মাইকেল ক্যালি সাংবাদিকদের বলেন,“আমাদের কর্মকর্তাদের ওপর কয়েক ঘন্টা ধরে গুলি বর্ষণ করা হয়েছে।”ক্যালি বলেন, হামলায় এক পুলিশ কর্মকর্তা, সন্দেহভাজন দুই হামলাকারী এবং তিন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।তিনি বলেন,বোম্ব স্কোয়াড কর্মকর্তারা হামলাকারীদের চোরাই একটি ইউ-হাউল গাড়ি পরীক্ষা করে দেখছেন,এতে বিষ্ফোরক থাকতে পারে এমন আশঙ্কা রয়েছে।এই হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। ক্যালি বলেছেন,পাঁচজনের মৃতদেহ একটি দোকানের মধ্যে পাওয়া গেছে।এদের মধ্যে দুইজন হামলাকারী এবং তিনজন বেসামরিক নাগরিক।এই হামলায় আরো দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।এনবিসি টেলিভিশন রিপোর্টে বলা হয়েছে,চারঘন্টাব্যাপী এই গোলাগুলিতে শত শত রাউন্ড গুলি বিনিময় হয়েছে।হামলায় প্রথম নিহত হন পুলিশ কর্মকর্তা যোসেফ সেইলস।তিনি একটি হত্যা মামলার তদন্তের জন্য ঘটনাস্থলের কাছে একটি কবরস্থানে গিয়েছিলেন, তখনই গোলাগুলি শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat