×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-০৬
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টানা দ্বিতীয় বড় জয় বাংলাদেশের

সাউথ এশিয়ান (এসএ) গেমসে টানা দ্বিতীয় বড় জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। টুর্নামেন্টে টি-২০ ক্রিকেটের ফরম্যাটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো মালদ্বীপকে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভূটানকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৭৯ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।
নেপালের কীর্তিপুরে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ভূটান। ব্যাট হাতে নেমেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকে ভূটানের ব্যাটসম্যানরা। তাই সর্তকতার সাথে খেলতে থাকে ভূটানের দুই ওপেনার।উদ্বোধনী জুটিতে প্রথম ৪৮ বলে মাত্র ২৩ রান করেন ভূটানের দুই ওপেনার। প্রতিপক্ষের প্রথম উইকেটের পতন ঘটান বাংলাদেশের স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি।
ভূটানের পরের দিকের ব্যাটসম্যানরাও বাংলাদেশের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রানের বেশি করতে পারেনি ভূটান। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন তেনজিন ওয়াংচুক জুনিয়র । এছাড়া ভূটানের আরও তিন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করেন। বাংলাদেশের মানিক খান ২টি, মেহেদি হাসান রানা-তানভীর ইসলাম-আফ্রিদি-সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য মাত্র ৭০ রানের লক্ষ্য ৪১ বল মোকাবেলা করেই স্পর্শ করে ফেলেন বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও সৌম্য সরকার। মারমুখী মেজাজে খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সৌম্য। মাত্র ২৮ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।১টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ১৬ রান করেন নাইম। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সৌম্য।আগামীকাল স্বাগতিক বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat