×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-২৫
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসছে আগামীকাল

পদ্মা সেতুর ১৭ তম স্প্যান আগামীকাল মঙ্গলবার বসানো হচ্ছে। সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে এ স্প্যান বসানোর কথা রয়েছে। আর এটি বসে গেলে সেতুর ২ হাজার ৫৫০ কিলোমিটার দৃশ্যমান হবে। এছাড়া মাওয়া প্রান্তে ২২ ও ২৩ নম্বর খুঁটিতে (পিয়ার) ৪-ডি নম্বর স্প্যান বসানোর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান, স্প্যানটি খুটির কাছাকাছি চরে নিয়ে বেশ কদিন আগে রাখা হয়েছিল। এখন শুধু বসানোর অপেক্ষা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, ২২ ও ২৩ নম্বর খুঁটির জন্য তৈরি করা ৪ডি স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছে প্লাটফরম তৈরি করে নদীর তীরে রাখা আছে। কিন্তু নদীর চ্যানেলের নাব্যতার কারণে স্প্যানটি সেখান থেকে তুলে এনে স্থাপনে বিলম্ব হয়েছে। পলি জমে থাকায় নাব্য সঙ্কটের কারণে ক্রেনবাহী জাহাজ খুঁটির কাছে পৌঁছতে পারছিল না তাই স্প্যান বসাতে বিলম্ব হচ্ছিল। তবে দিনরাত ড্রেজিং করে ওই এলাকায় নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে। এখন আর কোন সমস্যা নাই।
এছাড়া ৪ বা ৫ ডিসেম্বর ১৮তম স্প্যান বসানোর কথা রয়েছে। ১৮তম স্প্যানটি বসবে ১৭ ও ১৮ নম্বর খুঁটিতে। পরবর্তীতে ডিসেম্বরেই ২১ ও ২২ নম্বর খুটিতেও স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া ৩৩-৩২ ও ৩১-৩২ নম্বর খুঁটিতেও স্প্যান বসবে অল্প সময়ের মধ্যে। খুঁটি এবং স্প্যান তৈরী হয়ে যাওয়ায় দ্রুত অল্প সময়ের ব্যবধানে স্প্যান উঠতে থাকবে।এদিকে চীন থেকে আরও দু’টি স্প্যান বাংলাদেশে পৌছেছে। সমুদ্র পথে ১৯ নবেম্বর বিকালে স্প্যান দু’টি মোংলা পোর্টে এসে পৌছায়। কাস্টমসের কাজ চলছে এখন । ৪ থেকে ৫ দিন পরই এই দু’টি স্প্যানও মাওয়ায় এসে পৌছার কথা রয়েছে।সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৩৩টি খুঁটি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। এছাড়া ৭ নম্বর খুঁটির কাজ চলতি মাসেই শেষ হতে যাচ্ছে। আগামী ১০ ডিসেম্বর ৬ ও ৩০ নম্বর খুঁটির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আর বাকী ৮, ১০, ১১, ২৬, ২৭ ও ২৯ নম্বর খুঁটির কাজ আগামী মার্চের মধ্যে শেষ হওয়ার সম্ভবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat