×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-১৪
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়া বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশ ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে অস্ট্রেলিয়ায় সেদেশের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সহকারী মন্ত্রী মার্ক কোলটন, এমপি-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে অস্ট্রেলিয়া সফররত বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে। বাংলাদেশে পাওয়ার এন্ড এনার্জি, কৃষি,শিক্ষা,ফার্মাসিউটিকেল সেক্টরে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। এ সকল সেক্টরে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলেছে। পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসতে শুরু করেছে। এসব ইকনোমিক জোনে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে চাইলে বাংলাদেশ সরকার অগ্রাধিকার ভিত্তিতে জমি বরাদ্দ প্রদান করবে।এ সময় অস্ট্রেলিয়ায় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সহকারী মন্ত্রী বলেন, উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হবে। এ ওয়ার্কিং গ্রুপ বসে অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। সাম্প্রতিক বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়নে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, নিয়মিতভাবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বসবে। উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য নীতিনির্ধারক এবং সুবিধাভোগীদের মধ্যে সমন্বয় সাধন করা খুবই জরুরি।এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat