×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-০৯
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ মোকাবেলায় ১৫৭৭টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর

শনিবার রাতের দিকে দেশের উপকূল অঞ্চলগুলোতে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে পারে।এমন আশঙ্কা মাথায় রেখে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় দেশের দুর্গত ১৫ জেলায় ১ হাজার ৫৭৭টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়াও দুর্গত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাসসকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে ঘূর্ণিঝড় বুলবুল ১৫টি জেলাতে আঘাত হানতে পারে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এরইমধ্যেই সেই এলাকাগুলোকে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছে। এসব জেলায় মোট ৪ হাজার ৫১৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলার জন্য মোট ১ হাজার ৫৭৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।মেডিকেল টিম গঠন করা হয়েছে মেডিকেল অফিসার/সহকারী সার্জন, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও অন্যান্য কর্মচারীদের সমন্বয়ে গঠন করা হয়েছে বলেও জানান তিনি।দুর্গত এলাকাগুলোতে গর্ভকালীন ও জরুরি প্রসূতিসেবার প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে জানিয়ে আয়শা আক্তার বলেন, স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে জরুরি প্রস্তুতি কর্মসূচিসহ সার্বিক বিষয় সমন্বয় করছে। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্গত এলাকার কন্ট্রোল রুমের সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat