×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-০৮
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বুলবুল’-এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাপাউবো’র কর্মকর্তা-কর্মচারীগণকে কর্মস্থলে অবস্থানের নির্দেশ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় জরুরী ব্যবস্থা গ্রহণে শুক্রবার হতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত উপকূলবর্তী জেলাসমূহে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সকল কর্মকর্তা-কর্মচারীগণকে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।
বাপাউবো’র মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান আজ এক আদেশে এই নির্দেশ প্রদান করেছেন।বাপাউবো’র জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মুনসী এনামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বাপাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উত্তর-পশ্চিম বরাবর অগ্রসর হয়ে ১০ নভেম্বর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল সন্নিকটে বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। যা পরবর্তীতে বঙ্গোপসাগরের উত্তর দিয়ে পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় ‘বুলবুল ’এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজের সুবিধার্তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat