×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-৩০
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জ্বালানি খাতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী কাতার

বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সফররত কাতারি জ্বালানী প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি।তিনি বলেন, ‘আমরা দু’দেশের পারস্পারিক স্বার্থে বাংলাদেশের জ্বালানী ও বিদ্যুৎ খাতে কাজ করতে আগ্রহী।’কাতারের প্রতিমন্ত্রী আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান।গত এক দশকে বাংলাদেশের দ্রুত উন্নয়নের বিষয়ে উল্লেখ করে সাদ শেরিদা আল-কাবি বলেন, ‘আপনাদের যত উন্নতি তত বেশি শক্তি দরকার।’কাতারের প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল- এর আগে তারা আরো বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে।তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কাতারের সমর্থন অব্যাহত থাকবে।প্রেস সচিব জনান, প্রধানমন্ত্রী তাঁর কাতার সফরের কথা স্মরণ করেছেন।প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মূখ্য সচিব মো. নজিবুর রহমান ও ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-দেহাইমিএ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat