×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-২৫
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এদেশে সকল ধর্মের মানুষ সম-অধিকার ও সমমর্যাদা নিয়ে বসবাস করবে : তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, এদেশে সকল ধর্মের মানুষ সম-অধিকার ও সমমর্যাদা নিয়ে বসবাস করবে। এটি সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার।তিনি বলেন, ‘আমাদের সকল ধর্মের উৎসব মানুষে মানুষে সুসম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও অসাম্প্রদায়িক চেতনাকে সমৃদ্ধ করে। এটি বাংলাদেশের হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রতিফলন।’
মন্ত্রী আজ মহানগর সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে মিলে সকল অপশক্তিকে পরাভূত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে অনুষ্ঠিত বিজয়া সম্মিলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, সংসদ সদস্য জুয়েল আরং, পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী ও মন্দিরের সেবায়েত রীতা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মন্ডল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat