×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৫
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ১৭টি জেলা পরিষদের ২০ জন নব-নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তিনি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের নাম বাংলাদেশ গেজেটের ১ আগস্ট ২০১৯ তারিখের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী, সুনামগঞ্জ, নড়াইল, বরিশাল, মেহেরপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কুড়িগ্রাম, ঢাকা ও দিনাজপুর জেলা পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন্য সদস্যের পদত্যাগজনিত কারণে এবং বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, মাগুড়া ও বগুড়া জেলা পরিষদের ৫ জন সদস্যের মৃত্যুজনিত কারণে পদগুলো শূন্য হয়েছিল।
এ সময় মন্ত্রী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এ.কে.এম আরিফুল ইসলামকেও শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। এসময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যগণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, জনগণ যে বিশ্বাস ও আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন সে লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat