×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-২১
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতি বিরোধী ষড়যন্ত্রের প্রতি সতর্ক থাকতে হবে : আ ক ম মোজম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দেশ ও জাতির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে গণমাধ্যমকর্মীসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন।
মন্ত্রী আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম আয়োজিত বঙ্গবন্ধু হত্যা ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ২১ আগস্ট ২০০৪ রাষ্ট্রীয় সন্ত্রাস ও গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির লিখিত বক্তব্যে এ আহবান জানান ।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিলো। একই অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার শেখ হাসিনাসহ দলের নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। প্রতিবারেই তারা সাময়িক ভাবে সফল হলেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকান্ডের বিচার সমাপ্ত করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া চলমান আছে। যথাসময়ে সকল হত্যাকান্ডের বিচায় প্রক্রিয়া সম্পন্ন হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর লিখিত বক্তব্যের শুরুতে ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ২১ আগস্ট ২০০৪ পর্যন্ত নিহত সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশীদ হাওলাদার, জাতীয় মহিলা শ্রমিক লীগের বেগম শামসুন নাহার। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat