×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৯
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ ‘সন্ত্রাসী’ নিহত

মিশরের রাজধানী কায়রোতে গত সপ্তাহান্তের ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে ১৭ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। কায়রোতে ওই বিস্ফোরণে ২০ জন প্রাণ হারায়। খবর এএফপি’র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপ হাসমের ১৭ সদস্য নিহত হয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কায়রোতে বিভিন্ন গাড়ির মধ্যে সংঘর্ষকে একটি ‘সন্ত্রাসী কর্মকান্ড’ হিসেবে অভিহিত করেন। কেননা, গাড়িগুলোর একটি বিস্ফোরক ভর্তি ছিল।
মিশরের রাজধানীতে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে রোববার মধ্যরাতের আগ মুহূর্তে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক ভর্তি দ্রুতগামী একটি গাড়ি সেখানে অপর তিনটি গাড়িকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ গাড়ি বোমার বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানোর পেছনে হাসম গ্রুপের হাত রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, গাড়িটির চালক আত্মঘাতী ছিল তারা এমন তথ্য নিশ্চিত করেছে। এ চালক হাসম গ্রুপের একজন সদস্য।
মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাসমের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়ে কায়রো ও রাজধানীর দক্ষিণের ফায়োমে ব্যাপক অভিযান চালিয়ে তাদের ১৭ জনকে হত্যা করে। এদের মধ্যে আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীর ভাই রয়েছে।
রোববারের গাড়ি বোমার বিস্ফোরণের ঘটনায় এই ১৭ জন সরাসরি জড়িত ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২০১৬ সাল থেকে হাসম গ্রুপ কায়রোতে পুলিশ, সরকারি কর্মকর্তা ও বিচারকদের বিরুদ্ধে চালানো বিভিন্ন হামলার ঘটনায় দায় স্বীকার করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat