×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-৩০
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘সরকার বিরোধী শক্তি সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে’ : স্বপন ভট্টাচার্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ‘সরকার বিরোধী শক্তি এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে। ইসলামী মৌলবাদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার পর এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে। ষড়যন্ত্রকারীরা মরণ কামড় দিতে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে নানামুখি ষড়যন্ত্র করছে। কখনও তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুজব ছড়িয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে সোমবার বিকেলে রুমি ফিস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বেশ কিছু দিন যাবত কিছু স্বার্থন্বেষী মহল গুজব ছাড়িয়ে মানুষ হত্যা করছিল। তারা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলো। আমরা কঠোরভাবে তা দমন করেছি।মিল্কভিটা লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসিবুর রহমান স্বপন এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat