×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর চৌমুহনীতে পিকআপ উল্টে নিহত চার আহত১০ শ্রমিক হয়েছেন

নোয়াখালীর চৌমুহনীতে পিকআপ উল্টে চার শ্রমিক নিহত ও ১০ শ্রমিক আহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে চৌমুহনীর সিঙ্গার শোরুমের সামনে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য শ্রমিকরা পিকআপে করে যাচ্ছিলেন। চৌমুহনী সিঙ্গারের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হন।তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো তিন শ্রমিক মারা যান। নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat