×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৯
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাবুলে বোমা বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:- কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে শুক্রবার এক বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। সংঘাতপূর্ণ আফগান রাজধানী কাবুলে এটি হচ্ছে সর্বশেষ হামলার ঘটনা। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া দপ্তরের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, কাবুল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ দিকের প্রবেশ পথের কাছে এ বিস্ফোরণ ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ ময়ার টুইটারে এক বার্তায় জানান, ‘কাবুলে আজকের বোমা বিস্ফোরণে চারজন শহীদ (নিহত) ও আরো ১৬ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা সেখানে বিস্ফোরণে চারজনের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি ছিল একটি পেতে রাখা বোমার বিস্ফোরণ। পেতে রাখা বোমা কাবুলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দুস্কৃতকারী ও জঙ্গিরা বিভিন্ন গাড়ির নিচে বোমা পেতে রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat