×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৬
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এই দলে সাকিব ও লিটন থাকছেন না: আকরাম খান

স্পোর্ট ডেস্ক:- বিশ্বকাপ অভিযান শেষ করে খুব একটা বিশ্রামের সময় পেলেন না জাতীয় দলের ক্রিকেটাররা। আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু না হলেও এরই মধ্যে অনেক খেলোয়াড় অনুশীলন শুরু করে দিয়েছেন। কারণ, এই মাসেই তিন ওয়ানডের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল।শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসান ও লিটন দাস থাকতে পারছেন না। এই দুই জনের বদলি ক্রিকেটার নেওয়া হবে। এছাড়া দলে তেমন পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।যেহেতু বেশিরভাগ ক্রিকেটার এখন বিভিন্ন দলের সঙ্গে ব্যস্ত আছেন, তাই এবারের শ্রীলঙ্কা সফরের দলে নতুন মুখদের দেখতে পাওয়ার সম্ভাবনা কম বলে বলেন আকরাম, ‘কাল বা পরশুর মধ্যে আমরা স্কোয়াড দিয়ে দিব। সম্ভবত কালকেই স্কোয়াড দিব। আমরা পরিকল্পনা করেছি ১৪ জন পাঠাবো। হয়তো একজন বাড়তে পারে। অন্য ক্রিকেটাররা অন্য জায়গায় ব্যস্ত আছে। জানেন ভারতে ‘এ’ দল আছে। আফগানিস্তানের সঙ্গেও খেলছে কেউ কেউ।’
আকরাম নিশ্চিত করেছেন যে, এই দলে সাকিব ও লিটন থাকছেন না। এই দুই জন ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনাও তিনি দেখতে পাচ্ছেন না, ‘আমার মনে হয় না বেশি ক্রিকেটার ডাকা দরকার আছে। ১৩-১৪ জন হবে। সবাই হয়তো একসঙ্গে যাবে। কেউ ভারত থেকে যেতে পারে। এটা ঠিক করছি আমরা দুই-তিন দিনের মধ্যে। সাকিব হজে যাচ্ছে। এছাড়া লিটনের বিয়ে অনেক আগেই ঠিক হয়েছে। এই দুইজন ছাড়া সবাই যাচ্ছে। ওদের আমরা মিস করব।’
আকরাম খান জানালেন, এর মধ্যে ইনজুরি থেকে সেরে উঠেছেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ। ফলে তারা দুই জনই শ্রীলঙ্কা সফরে যাবেন, ‘সাকিব আর লিটনের জায়গায় দুই জনকে তো আমাদের নিতেই হচ্ছে। এছাড়া মাহমুদুল্লাহ রিকভারি করে ফেলছে। মাশরাফিও রিকভারি করে ফেলছে। যারা ভালো করছে এবং ঐ পজিশনে যারা আছে, তাদের আমরা নেওয়ার চিন্তা-ভাবনা করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat