×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-১১
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের যে কোনো সময় ই-পাসপোর্ট চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, চলতি মাসের যে কোনো সময় ই-পাসপোর্ট চালু করা হবে। প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। এ মাসেই উদ্বোধন হবে, সেটা প্রধানমন্ত্রীর সময়ের ওপর নির্ভর করছে।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ই-পাসপোর্ট একটি ঐতিহাসিক কাজ। জার্মানির একটি খ্যাতনামা প্রতিষ্ঠান কাজ করছে। তারা কাজ গুছিয়ে এনেছেন। জুলাইয়ের যেকোনো সময়ে আমরা ই-পাসপোর্ট চালু করতে পারব।

মন্ত্রী বলেন, ‘আমরা এর আগে দেশের ২ লাখ ৬০ হাজার মানুষের হাতে এমআরপি পাসপোর্ট তুলে দিয়েছি। ই-পাসপোর্টও আমরা মানুষের হাতে তুলে দিতে পারব।’

এর আগে বিএসআরএফ এর পক্ষ থেকে ফুল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat