×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৩
  • ১০২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই ২২ গজ পেতে চলেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। লর্ডসে ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মধ্যে যে কেউ করবে বাজিমাত। অতীতে এই দুই দলই বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বাদ থেকে বঞ্চিত থেকেছে। এবার তাদের সামনে সুবর্ণ সুযোগ। শেষটায় মরণ কামড় দিয়ে নতুন ইতিহাস লিখতে চাইবেন ইয়ন মর্গান ও কেন উইলিয়ামসনরা। এর আগে এই দুই দলের হেড-টু-হেড এক নজরে দেখে নেওয়া যাক :

১) ১৯৭৩ সাল থেকে ইংল্যান্ড-নিউজিল্যান্ড একে অপরের সঙ্গে খেলছে। ৯০টি ম্যাচ খেলেছে দুই দল। নিউজিল্যান্ড ৪৩ বার ও ইংল্যান্ড জিতেছে ৪১ বার। নিস্ফলা হয়েছে চারবার। এর মধ্যে বিশ্বকাপের আসরে আটবার মুখোমুখি হয়েছে তারা। নিউজিল্যান্ড পাঁচবার ও ইংল্যান্ড জিতেছে তিন বার। সেক্ষেত্রে দেখতে গেলে ক্রিকেটের শো-পিস ইভেন্টে এগিয়ে রয়েছে কিউয়িরাই।

২) চলতি বিশ্বকাপের আগে ইংল্যান্ড তিনবার ফাইনাল, দুবার সেমিফাইনাল ও দুবার করে কোয়ার্টার ফাইনাল খেলেছে। অন্যদিকে নিউজিল্যান্ড ১৯৭৫ থেকে বিশ্বকাপে অংশ নিয়ে ছয়বার সেমিফাইনাল খেলেছে ও একবার ফাইনাল খেলেছে। এই নিয়ে ব্যাক-টু-ব্যাক ফাইনাল খেলছে তারা।

৩) ২০১৯ বিশ্বকাপে গত ৩ জুলাই ইংল্যান্ডের সঙ্গে খেলেছিল নিউজিল্যান্ড। ব্রিটিশরা ১১৯ রানে কিউয়িদের হারিয়ে দিয়েছিল। ইংল্যান্ড প্রথমে ব্য়াট করে ৩০৫ রান তুলেছিল নির্ধারিত ওভারে। নিউজিল্যান্ড মাত্র ৪৫ ওভার ব্য়াট করে ১৮৬ রান তোলে। জনি বেয়ারস্টো ঝকঝকে শতরানের (১০৬) সৌজন্যে ম্যাচের সেরা নির্বাচিত হন।

ব্য়াক্তিগত দক্ষতায় কোন কোন খেলোয়াড় ছাপ রেখছেন :

নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলেরই ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান রয়েছে। নয় ইনিংস মিলিয়ে ইংলিশদের বিরুদ্ধে ৩১৪ রান করেছেন তিনি। তাঁর ব্য়াটিং গড়-৩৫।

ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে সফল বোলার। ১০টি ওয়ানডে ইনিংসে তাঁর ১৪টি উইকেট রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat