×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৩-০২
  • ৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেন মানুষ যৌনমিলন করে
লাইফস্টাইল ডেস্কঃ-আপনি বলতেই পারেন, একেক জনের ক্ষেত্রে কারণটা একেক রকম! আবার জ্যাকুইস লাকানের মতো মনোস্তাত্ত্বিক বলতে পারেন, পুরুষরা মাতৃগর্ভেই নিরাপদে থাকেন, তাই ওই সময়টাতেও ফিরে যাওয়ার চেষ্টা করেন সেখানে! পক্ষান্তরে, তাঁদের আশ্রয় দিয়ে আনন্দ পান নারীরা! কিন্তু এসব কিছুই নয়। স্টারলিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল নিতান্তই ডিএনএ এবং তার গঠনের উপরে ভিত্তি করে প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করেছেন।তাঁরা বলছেন- মানুষ কেন যৌনমিলন করে তার উত্তর লুকিয়ে রয়েছে প্রজননের ফলাফলের মধ্যে! কীরকম?২০,০০০ মাছির মধ্যে এর জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন গবেষকরা। এই ধরনের মাছি মূলত পানির উপরে ঘুরে বেড়ায়। প্রয়োজনমতো সরাসরি কোষ থেকে উৎপন্ন করতে পারে নতুন প্রাণ- ক্লোনিং আর কী! আবার কখনও বা তারা সঙ্গমের মাধ্যমে সন্তানের জন্ম দিয়ে থাকে।গবেষকরা বলছেন, সৃষ্টির শুরুতে যখন এককোষী থেকে ধীরে ধীরে বহুকোষী প্রাণীর উদ্ভব হচ্ছে, সেই সময়েই যৌনমিলনের তাৎপর্য বুঝতে পারে মানুষ। কেন না, ওই কোষ রূপান্তরের সময় অন্য অনেক প্রাণীর মতো মানুষও সক্ষম ছিল কোষ থেকে প্রাণ উৎপাদনে- এমনই বিস্ফোরক দাবি তুলেছেন ওই গবেষকরা! কিন্তু দেখা গেছে, সঙ্গমের মাধ্যমে জন্ম নেয়া সন্তান শারীরিকভাবে অনেক বেশি উন্নত হয় ক্লোনিংয়ের মাধ্যমে জন্ম নেয়া সন্তানের চেয়ে। তাই মানুষের সমাজে ধীরে ধীরে যৌনমিলন বা সেক্সের চাহিদা বাড়ল! বিবর্তনের সূত্রে যা পরে পরিণত হয়ে গেল নিয়মে! ওই মাছিদের উপরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েও ঠিক এই একই ব্যাপার দেখেছেন স্টারলিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মাছিদেরও মিলনের মাধ্যমে উৎপন্ন সন্তান অনেক বেশি উন্নত ক্লোনড সন্তানের চেয়ে। এভাবেই সেক্স কেন প্রয়োজনীয়, সেই সূত্রে পৌঁছেছেন তাঁরা!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat