×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০২-২১
  • ৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্সেলোনার জার্সি গায়ে একসঙ্গেই খেলেন লিওনেল মেসি ও নেইমার
স্পোর্টস ডেস্ক:- বার্সেলোনার জার্সি গায়ে একসঙ্গেই খেলেন লিওনেল মেসি ও নেইমার। কেমন হতো যদি জাতীয় দলের হয়েও একসঙ্গে খেলতেন এ সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার? ব্রাজিলের সমর্থকদের কাছে হয়তো সেটা হতো স্বপ্নের মতোই ব্যাপার। শুধু সমর্থকরাই না, ব্রাজিলের কোচ টিটেও পরিস্থিতিটা কল্পনা করে শিহরিত হচ্ছেন। ইশ! মেসি যদি ব্রাজিলিয়ান হতেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ বলেছেন, ‘হ্যাঁ, মেসি ব্রাজিলে জন্মগ্রহণ করুক, সেটা আমি সত্যিই চাইতাম। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। কিন্তু মেসির প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে।’মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেছেন ব্রাজিলের কোচ টিটে। অনেকেই মেসি ও রোনালদোর শ্রেষ্ঠত্ব বিচার করতে গিয়ে চুলচেরা বিশ্লেষণ হাজির করেন। তবে টিটে সেই পথে হাঁটেননি। দুজন দুই দিক দিয়ে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছেন বলেই মনে করেন ব্রাজিলিয়ান এই কোচ। আর মেসি-রোনালদো এক দলে খেললে সেটা প্রতিপক্ষের জন্য বিভীষিকাময় পরিস্থিতি হয়ে উঠত বলে মন্তব্য করেছেন তিনি, ‘দুজনের স্টাইল দুই রকম। একজন দুর্দান্ত স্ট্রাইকার, ফিনিশার। আরেকজন সৃজনশীল, জাদুকরি। এই দুজন এক দলে খেললে প্রতিপক্ষকে ধ্বংস করে ফেলত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat