×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১৮
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশাল জয় উপভোগ করেছেন মাহমুদউল্লাহ
স্পোর্টস ডেস্ক :-লক্ষ্য ২০১ রানের। টি-টোয়েন্টিতে এই বিশাল অঙ্ক তাড়া করে জেতা কঠিনই বটে। পাকিস্তান সুপার লিগে এই অসাধ্যসাধন করেছে বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তারা জিতেছে পাঁচ উইকেটে। ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে কঠিন লক্ষ্যকে সহজ করে তুলেছে কোয়েটা। তিনি মাত্র ৪২ বলে ৮৮ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্য পৌঁছে দেন। যাতে তিনটি চার ও আটটি ছক্কার মার ছিল।অথচ বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে ব্যাট করতে নামতেই হয়নি। সাজঘর থেকে দলের জয়টা উপভোগ করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এর আগে দুই ওভার বল করেও খুব একটা সাফল্য পাননি। ২৩ রান খরচ করেছেন।ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর ২০০ রান করে হয়তো অনেকটা নিরাপদই ভেবেছিল। কিন্তু পাঁচ উইকেট হাতে রেখে কোয়েটা ২০২ রান করে জয়ের উল্লাসে মেতে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat