×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১৮
  • ৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের জন্য ভিসা ক্যাম্পের আয়োজন করলো ভারতীয় হাই কমিশন
নিজস্ব প্রতিনিধি:- ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে কর্মরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যদের জন্য ভিসা ক্যাম্পের আয়োজন করলো ভারতীয় হাই কমিশন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় এ আয়োজন।শনিবার (১৮ ফেব্রুয়ারি) ক্যাম্পটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া গতিশীল ও সহজ করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে ঢাকায় দেশটির হাই কমিশন। এরই অংশ হিসেবে এ ভিসা ক্যাম্প।এর আগে গাতবছর জুন মাসে একটি ভিসা ক্যাম্পের আয়োজন করে হাই কমিশন। যেখানে ৫৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য একইরকম একটি ক্যাম্পে দেওয়া হয় ২ হাজারের বেশি ভিসা।এছাড়া ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া সহজতর করতে সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিমের আওতায় যে কেউ তাদের নিশ্চিত প্লেন/সড়ক/রেল টিকেটসহ কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ৯টি শাখাতেই তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারেন। বয়স্ক নাগরিক ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে আগেই।৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য ৫ বছর মেয়াদী ভিসাপ্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। নারী আবেদনকারী ও তাদের নিকটাত্মীয়দের জন্য আইভিএসি-এর মিরপুর শাখা শনিবার বিশেষভাবে খোলা রাখা হয়। কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের নির্ভরশীল সদস্যরা তাদের ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র সরাসরি আইভিএসি-এর উত্তরা শাখায় জমা দিতে পারেন।এসব পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে মানুষে-মানুষে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat