×
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের এআই ও আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে হবে : শিক্ষামন্ত্রী সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার : শামা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে হবে: নুরুল ইসলাম নয়ন ঝালকাঠিতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন প্রজন্মকে খাপখাওয়াতে হবে: পরিবেশ মন্ত্রী গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে : মাহ্দী আমিন কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৬
  • ২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলায় আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আয়োজনে ও ইউনিসেফ-এর সহযোগিতায় শিশু আইন ২০১৩ বাস্তবায়ন বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকাল ৪ টায় জেলা ও দায়রা জজ আদালতের সস্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ মো. সানাউল হকের সভাপতিত্বে এ সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তাফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেন ও জেলার পুলিশ সুপার মেরিন সুলতানা।

অনুষ্ঠানে শিশু আইন বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফ- এর বরিশাল বিভাগীয় ফিল্ড কোঅর্ডিনেটর মো. জুলহাস মোল্লা। 

শিশু আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল হুদা, কোর্ট পুলিশ-এর পরিদর্শক পুলক চন্দ্র রায়, ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, কাঠালিয়া থানার শিশু বিষয়ক কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লাইজু সুলতানা। 

এ সমন্বয় সভায় সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী, সমাজসেবা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কোর্ট পুলিশের পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat