×
ব্রেকিং নিউজ :
হামলায় আহত অধ্যাপক আসাদকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী রিজভীর জন্মদিনে অন্ধ হাফেজদের নিয়ে ছাত্রদলের দোয়া মাহফিল যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুকে ইলিশ বিক্রির নামে চাঁদপুরে প্রতারণার দায়ে ২ জন গ্রেপ্তার বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রদল পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন? প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে
  • প্রকাশিত : ২০২৬-০৮-২১
  • ৫৪৫৬৪৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপি সরকার বরাবরই স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহিত করে। তিনি সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশনের আহবান জানিয়ে বলেছেন, সরকার চায় সাংবাদিকরা প্রকৃত তথ্য এবং সঠিক চিত্র তুলে ধরবেন। তারা কখনও মিথ্যা বা অপতথ্যকে প্রশ্রয় দেবেন না। 

আজ শুক্রবার সকালে বগুড়ায় পাশ্ববর্তী নওগাঁ জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি’র বক্তব্যে আতিকুর রহমান রুমন সাংবাদিকদের উদ্দেশে বলেন, সরকারের কোনো কাজে ত্রুটি হতেই পারে, সেই ত্রুটির বিষয়ে গঠনমূলক সমালোচনা করার অধিকার আপনাদের রয়েছে। কিন্তু কেউ কেউ তা না করেই পুরো কাজকেই নেতিবাচকভাবে উপস্থাপন করেন। এর ফলে অনেক ভালো কাজও বাস্তবায়ন করা যায় না।

আতিকুর রহমান রুমন আরও বলেন, বিগত আ’লীগ সরকারের আমলে বিএনপি’র বিরুদ্ধে অনেক পত্রিকা ধারাবাহিকভাবে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে। দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছে।  কিন্তু বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম-‘গাক’ এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন সাংবাদিক অংশ নিয়েছেন। 

‘গাক’-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন ক্যাপস্টোন ফেলো-এনডিসি’র সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শফি মাহমুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুল ও ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমানসহ সিনিয়র সাংবাদিকগণ প্রশিক্ষণ প্রদান করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat