×
ব্রেকিং নিউজ :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে: মাহ্দী আমিন
  • প্রকাশিত : ২০২৬-০৮-১৩
  • ৫৪৫৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নজরুলবর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং কাজী নজরুল ইসলামের ১২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষ্যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আজ বৃহস্পতিবার বিকেলে নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি শিবেন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি এ্যাড. খগেন্দ্র নাথ রায়, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি মো. আলতাফ হোসেন এবং নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ একক এবং দলীয়ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat