×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৪৫৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর ছোট বনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ ‘পরিবর্তন’, ‘ক্লিন’ এবং ‘বিডব্লিউজিইডি’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব ও পরিবেশ সুরক্ষায় এর ভূমিকা নিয়ে রচনার মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করে এবং চিত্রাঙ্কনের মাধ্যমে বিষয়টি ফুটিয়ে তোলে।

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য হলো— শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই জ্বালানি চর্চায় উৎসাহিত করা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat