×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৫৪৩৪৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেশোয়ার নগরীর সীমান্ত বাহিনীর সদর দফতরে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন পাকিস্তানি আধাসামরিক সদস্য নিহত হয়েছেন। পুলিশ এএফপিকে এ তথ্য জানায়।

পেশোয়ার থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সাইদ বলেন, ‘গেটে মোতায়েন তিনজন এফসি (ফেডারেল কনস্টাবুলারি) সদস্য শহীদ ও আরও চারজন আহত হয়েছেন। তিনি আরো বলেন, একজন হামলাকারী বিস্ফোরণ ঘটায় ও অন্য দুই হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।

স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে নগরীর ব্যস্ততম রুটগুলোর মধ্যে একটি সদর রোডে অবস্থিত প্রাঙ্গণে ভিড়ের সময় এই হামলা চালানো হয়।

এএফপি প্রতিবেদক প্রধান ফটকের বাইরে একজন সন্দেহভাজন বোমা হামলাকারীর  ক্ষতবিক্ষত দেহের খন্ডাংশ পড়ে থাকতে দেখেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান জুলফিকার হামিদ এএফপিকে বলেন, ‘হামলা শেষ হয়েছে, কোনো অবিস্ফোরিত বোমা আছে কিনা তা নির্ধারণের জন্য একটি পরিষ্কার অভিযান চলছে।’

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী ও দীর্ঘদিন ধরে জঙ্গি সহিংসতার একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যা ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে তীব্র আকার ধারণ করেছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আরো বেশি প্রাণহানি এড়াতে নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন।

শরিফ বলেন, এই ঘটনার অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত।

‘পাকিস্তানের অখণ্ডতার ওপর হামলাকারি সন্ত্রাসীদের দুষ্ট পরিকল্পনা আমরা ব্যর্থ করে দেব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat