×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৫-০১
  • ৩৪৫৪৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিনায়ক আজিজুল হাকিমের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ বৃষ্টি আইনে ৩৯ রানে হারিয়েছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে। ব্যাট হাতে ৬৭ রান করার পর বল হাতে ২ উইকেট নেন আজিজুল। 

সিরিজের প্রথম ম্যাচ ৯৮ রানে হারলেও দ্বিতীয় ওয়ানডে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশের যুবারা।

কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের মাঝপথে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ৫০ ওভারের ম্যাচ ২৮ ওভার নির্ধারণ করা হয়। 

অধিনায়ক আজিজুলের হাফ-সেঞ্চুরিতে ২৮ ওভারে ২ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল ৩টি চার ও ২টি ছক্কায় ৮৪ বলে ৬৭ রান এবং রিজান হোসেন ৩৮ বলে ২৪ রান তুলে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বলে ৩৮ রান করেন। 

বৃষ্টি আইনে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট পায় শ্রীলংকা। জবাবে ৫১ রানে ৫ উইকেট হারায় লংকানরা। পরবর্তীতে শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। ২২

ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। এরপর আর খেলা শুরু সম্ভব না হলে বৃষ্টি আইনে ৩৯ রানে জয় পায় বাংলাদেশ।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন কাভিজা গামাগে। আল ফাহাদ ও আজিজুল ২টি করে উইকেট নেন। 

আগামী ৩ মে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat