×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৫৬৪৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা অন্যান্য দেশগুলোর তীব্র সমালোচনা করে তীব্র শুল্ক যুদ্ধে ওয়াশিংটনকে ‘তুষ্ট’ করা দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। 

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

বিশ্বের অন্যান্য দেশের ১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হলেও, চীন অনেক পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্মুখীন হয়েছে। চীন মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের সমান্তরালে বেশ কয়েকটি দেশ এখন শুল্ক কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

কিন্তু বেইজিং সোমবার দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন কোনও চুক্তি না করে যা তাদের স্বার্থের সাথে আপস করে।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘তুষ্টি শান্তি আনবে না এবং আপসকে সম্মান করা হবে না।’

বেইজিং বলেছে, অন্যের স্বার্থের বিনিময়ে নিজের সাময়িক স্বার্থ হাসিল করার অর্থ বাঘের কাছে তার চামড়া চাওয়ার শামিল। 

চীন সতর্ক করে দিয়ে বলেছে, এই পদ্ধতি, ‘চূড়ান্ত ভাবে উভয় দিকেই ব্যর্থ হবে এবং অন্যদের ক্ষতি করবে’। 

ওই মুখপাত্র বলেন, চীনের স্বার্থের বিনিময়ে যে কোনও পক্ষের চুক্তিতে পৌঁছানোর তীব্র বিরোধিতা করে বেইজিং। 

তারা আরো বলেন, যদি এমন পরিস্থিতি দেখা দেয়, চীন কখনই তা মেনে নেবে না এবং শক্তভাবে পারস্পরিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন এবং বেইজিং একে অপরের আমদানির ওপর চোখ ধাঁধানো শুল্ক আরোপ করেছে। যা অর্থনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে অচলাবস্থার সৃষ্টি করেছে এবং বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা তৈরি করেছে এবং বাজারকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। 

 ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সাথে আলোচনা করছে। তিনি আরো বলেন, তিনি আত্মবিশ্বাসী যে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলো তিক্ত বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করতে পারে।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমরা চীনের সাথে কথা বলছি’। চীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে বলে ঊল্লেখ করেন ট্রাম্প।’

তিনি হোয়াইট হাউসে বলেন, ‘আমি মনে করি, আমরা চীনের সাথে খুব ভালো একটি চুক্তি করতে যাচ্ছি’।

চীন  ‘শেষ পর্যন্ত’ বাণিজ্য যুদ্ধ লড়াই করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের সাথে আলোচনা করছে কিনা তা নিশ্চিত করেনি। যদিও তারা সংলাপের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat