×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ২৩৪৩৪৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত নিষ্পাপ শিশুটির কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলার শ্রীপুর উপজেলার একটি গোরস্থানে তিনি শিশুটির কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতের পর স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’

তিনি বলেন, নিহত শিশুটির ঘটনায় যে মামলার জন্য ৯০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, ৯১ দিন হলে আমরা তা মানবো না।

তিনি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে বলেন, ‘অপসংস্কৃতির কারণে দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় বিচার সঠিকভাবে হয়নি। কয়েকটি ফাঁসির দণ্ড কার্যকর হলেও বেশিরভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।’

এ সময় সাংবাদিকরা অভিযুক্তদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং ভাঙচুরের ব্যাপারে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘যেখানে বিচার প্রক্রিয়া চলছে, সেখানে দোষী প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে।’

তবে তিনি স্বীকার করেন যে, জনরোষের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘অনেকে সাতদিনের মধ্যে বিচার শেষ করার কথা বলছেন, তবে আমরা একমত নই। কারণ মামলার কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, যা সঠিক বিচার নিশ্চিত করতে সময় নেবে। তাই ৯০ দিনই যথাযথ সময়।’

বক্তব্য শেষে শফিকুর রহমান শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাদের প্রতি সমবেদনা জানান এবং শিশুটির পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। বেলা ১১টার পর তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় জামায়াতের জেলা পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat