×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ৬৫৬৪৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ তৈরি করেছে। এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এসব মসজিদের ব্যাপারে  তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্প। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে। দেখা গেছে, খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায় শহরে না করে আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেখানে তিনি মসজিদ করেছেন সরকারি টাকায়। একটা মসজিদের ব্যয় ১৭ কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে যে অনেকেই বলছেন, সেটা না হলে অর্ধেক খরচে করা যেতো। সে বিষয়ে আজকে উপদেষ্টা পরিষদে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এটি তদন্ত করার জন্য একটি কমিটি করে দিয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেগুলো তারা তদন্ত করে দেখবে।’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলন আছে, সেখানে অনেক আন্তর্জাতিক নেতারা আসেন। অধ্যাপক ইউনূস ওই সম্মেলনে কথা বলবেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সম্মেলনের বাইরেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে।’

প্রেস সচিব আরও বলেন, ‘ছয়টি সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে, যা প্রায় ২ হাজারের মতো। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, সেগুলোর জন্য আসলে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। নীতিগতভাবে নির্দিষ্ট মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়ন করতে পারে। সেগুলো  প্রশাসনিক সিদ্ধান্ত, এগুলোর সঙ্গে অর্থেরও সংশ্লিষ্টতা তেমন নেই। সেই সিদ্ধান্তগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায়, সেজন্য আজকে প্রধান উপদেষ্টা বলেছেন।’

তিনি বলেন, ‘এটা নিয়ে কাজ চলছে। এক্ষেত্রে একটি নথি তৈরি করা হচ্ছে, কোন কোন কাজগুলো করা হবে এবং এই সিদ্ধান্তগুলো প্রতিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারা তাদের মতো করে এই কাজগুলো বাস্তবায়ন করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat