×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ২০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইওএস অপারেটিং সিস্টেমে থাকা ‘জিরো ডে’ নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে দ্রুত ত্রুটিটির সমাধান করে আইওএস ১৮.৩.২ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। হ্যাকারদের হামলা থেকে রক্ষা পেতে আইফোন ব্যবহারকারীদের দ্রুত ‘হালনাগাদ সংস্করণ’ ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের তথ্যমতে, আইওএস ১৭.২ অপারেটিং সিস্টেম থেকে আগের সব আইওএস সংস্করণে ‘সিভিই–২০২৫–২৪২০১’ নামের ভয়ংকর জিরো ডে নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। ব্রাউজার ইঞ্জিনের ওয়েবকিটে থাকা এই ত্রুটির কারণে সাফারি ব্রাউজারসহ অন্যান্য ব্রাউজারের নিরাপত্তা এড়িয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে ভুয়া ওয়েবসাইট প্রদর্শন করে বিভিন্ন কৌশলে সাইবার হামলা চালাতে পারে। আর তাই পুরোনো সংস্করণ ব্যবহারের কারণে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন আইফোন ব্যবহারকারীরা। 
জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারেন, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat