×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ৩৪৩৩৪৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, আলাস্কায় প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী দেশগুলোর মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া রয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

কংগ্রেসের এক যৌথ অধিবেশনের ভাষণে ট্রাম্প বলেন, তার প্রশাসন আলাস্কায় একটি বিশাল প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে কাজ করছে, যা বিশ্বের বৃহত্তম। এতে  জাপান ও দক্ষিণ কোরিয়াসহ আরও অনেক দেশ ‘ট্রিলিয়ন ডলার বিনিয়োগ’ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে অংশীদার হতে চায়। 

ট্রাম্প এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন, ‘এটি সত্যিই দর্শনীয় হবে।’

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এএফপিকে জানিয়েছে, তারা প্রকল্পটি নিয়ে আলোচনা করছে। তবে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সিউলের বাণিজ্যমন্ত্রী আহন ডুক গেউন গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন। 

ওই সফরকালে তিনি বলেন, আমরা নিশ্চিত করছি যে, মার্কিন সরকারের এই প্রকল্পে আমাদের আগ্রহ রয়েছে। 

ওই কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আগ্রহের কারণে আমরা সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে এই পর্যায়ে ঘোষণা করার মতো সুনির্দিষ্টভাবে কিছুই হয়নি। অংশগ্রহণ বা দক্ষিণ কোরিয়ার সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্ত হয়নি।

ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন ও টোকিও আলাস্কার তেল-গ্যাস সম্পর্কিত একটি যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা করছে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ওই সময় একটি যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র জাপানে রেকর্ড সংখ্যক নতুন মাত্রার প্রাকৃতিক গ্যাস আমদানি করবে।

মঙ্গলবার ট্রাম্প দ্রুত জ্বালানির খরচ কমিয়ে মুদ্রাস্ফীতি মোকাবেলার অঙ্গীকার করেন। 

এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র তেলের জন্য খোঁজাখুজি করবে ও খনন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat