×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ২৩৪৩৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এ দেশ থেকে স্বৈরাচার বিদায় নিলেও সংকট এখনো কাটেনি। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক শত্রু আছে। সেটা পার্শ্ববর্তী দেশ হোক বা আর কেউ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’- শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, দেশে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। কারণ, এ দেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারেনি। দেশের জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে। এরপরেও দেশের জনগণের ভোটের অধিকার ফিরে পেলে সংকট কেটে যাবে। 

শামসুজ্জামান দুদু বলেন, যদি আগের মতো কথা দিয়েও কথা না রাখা হয়। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে, তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়বে।

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, আমরা আশা করবো সরকারের স্বচ্ছতার সঙ্গে এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজনের উদ্যোগ হাতে নেবেন। এটা যদি কথার কথা না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আর যদি কথা না রাখা হয় এবং স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে ঘাটতি থাকে, তাহলে আবারো দেশ ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।

তিনি বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছেন, সেই সব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, তরুণ- এ জাতির ভবিষ্যৎ। তারা জাতি পুনঃর্নিমাণে নিজেদের উৎসর্গ করেছেন। অনেকে আহত হয়ে বিছানায় আছেন। তাদের সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না। বারবার তারা রাস্তায় নেমে আসছেন। এটা খুবই দুঃখজনক। 

নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানকালে ৩০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল উল্লেখ করে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, জানি না এখন কোথায় যেন আটকে যাচ্ছে বারবার। তবে নির্বাচন দিকে যত দেরি হবে, ষড়যন্ত্রকারী ও স্বৈরাচারের দোসররা তত সুযোগ পেয়ে যাবে। এতে দেশে সংকট বাড়বে।  

ছায়াবীথি প্রকাশনী আয়োজিত এই প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের চেয়্যারম্যান আলবার্ট পি কস্টা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বইয়ের লেখক জামাল উদ্দিন জামালসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat